বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

চৌগাছায় স্বাস্থ্য বিভাগের অভিযানে চার বেসরকারি হাসপাতালকে ৪০ হাজার টাকা  জরিমানা দুটি বন্ধের নির্দেশ

এম এ রহিম চৌগাছা ( যশোর)
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View
এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় স্বাস্থ্য বিভাগের অভিযানে লাইসেন্স না থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নোভা এইড ও মধুমতি প্রাইভেট হাসপাতাল নামে দুটি বেসরকারি হাসপাতালকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অনুমতির অতিরিক্ত রোগি ভর্তি, ভঙ্গুর অবকাঠামো, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান, সার্বক্ষণিক পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা, হাসপাতালে ফ্রিজে ওষুধের সাথে নরমাল খাবার  দই ও কোমল পানিয় রাখাসহ  নানা অভিযোগে ৪টি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (২০জানুয়ারি) দুপুরে  চৌগাছা উপজেলা মডেল সরকারি হাসপাতালের এলাকায়  এসব বেরসকারি হাসপাতালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই শাস্তি প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আল ইমরান, স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা  উপস্থিত ছিলেন। 
আদালত সূত্রে জানা গেছে, আদালত পরিচালনাকালে স্বাস্থ্য বিভাগের বেসরকারি হাসপাতাল পরিচালনা লাইসেন্স নবায়ন না থাকায় নোভা এইড হাসপাতাল ও মধুমতি প্রাইভেট হাসপাতাল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়। একইসাথে নোভা এইডে ২০ শয্যার অনুমতি নিয়ে ১৬টি বেড এবং ১০টি কেবিন পরিচালনাসহ অধিক সংখ্যক শয্যা পরিচালনা করা, অভিযানকালে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকা, হাসপাতালের ফ্রিজে ওষুধের পাশাপাশি নরমাল খাবার রাখার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা এবং মধুমতি হাসপতালে ১০ শয্যার অনুমতি নিয়ে অধিক শয্যা পরিচালনা করা, সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পল্লবী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ১০ শয্যার অনুমতি নিয়ে ১৫-১৬টি শয্যা পরিচালনা করা, অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা প্রদান, সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা এবং মায়ের দোয়া প্রাইভেট হাসপাতালে ভঙ্গুর অবকাঠামো, অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা প্রদান, ১০ শয্যার অনুমতি নিয়ে অধিক শয্যা পরিচালনা করা, সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকা এবং চিকিৎসা প্রদানের হিসাব না দিতে পারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত সূত্র জানায়, অভিযানকালে প্রায় সবকটি হাসপাতালের ফ্রিজেই দেখা গেছে জীবনরক্ষাকারী ওষুধের সাথে সাধারণ খাবার রাখা হয়েছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার বলেন, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কঠোর নির্দেশনার আলোকে স্বাস্থ্য বিভাগ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এসব বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় হাসপাতালগুলোতে নানা অনিয়ম দেখা যায়। লাইসেন্স নবায়ন না থাকায় দুটি হাসপাতাল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ এবং চারটির কর্তৃপক্ষের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, অভিযানে দুটি বেসরকারি হাসপাতাল বন্ধ এবং চারটির কর্তৃপক্ষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit