বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য

ভাইরাল কমলার বরফি রেসিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ভারতীয় উপমহাদেশে ‘বরফি’ একটি ক্লাসিক মিষ্টিজাতীয় খাবার। সাধারণত, বরফিতে কনডেন্স মিল্ক এবং শর্করার পরিমাণ বেশি থাকে। তাই একে বিশেষ স্বাস্থ্যকর বিবেচনা করা হয় না। কারণ, গ্লাইসেমিক সূচক এবং উচ্চ ক্যালরি স্বাস্থ্যের ক্ষতি করে। তবে ভারতের নাগপুরে কমলার চাষ বেশি হওয়ায় সেখানে তৈরি করা হয়েছে কমলার বরফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর রেসিপি ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে। জেনে নেওয়া যাক সেই রেসিপি:

উপকরণ-

তাজা কমলা ৫-৬টি

কমলার খোসা ১ টেবিল চামচ

চিনি ১ কাপ

খোয়া ক্ষীর বা মাওয়া ২ কাপ

এডিবল সিলভার লিফ ২টি

ফুড কালার এক চিমটি

ঘি সামান্য

কার্যপদ্ধতি-

১. প্রথমে কমলাগুলো ভালো করে ছুলে প্রতিটি কোয়া আলাদা করে নিতে হবে।

২. কোয়ার ভিতর থেকে বীজ ফেলে দিতে হবে। সলিড ফল আলাদা করে নিন।

কমলার বরফি


৩. একটি ননস্টিক কড়াইতে কমলার অংশগুলো দিয়ে অরবরত নাড়তে হবে।

৪. মিডিয়াম আঁচে নাড়তে থাকতে হবে। তাপ পেয়ে কমলা গলতে শুরু করবে।

৫.কমলা ফুটতে শুরু করলে আঁচ কম করে দিন। এরপর এর মধ্যে চিনি দিয়ে নাড়তে থাকুন।

৬. কমলা সাথে চিনি মিশে গিয়ে ঘন মিশ্রণ তৈরি হবে।

৭.এবার কয়েক ফোঁটা কমলা রঙের ফুড কালার মিশিয়ে দিন। তবে, স্বাস্থ্য সচেতন হরে রঙ না দিলেও চলবে।

৮.অল্প আঁচে জ্বাল করতে থাকতে হবে। একটু ঘন হতে শুরু করলে এর মধ্যে নারকেল যোগ করুন। এরপর মাওয়া বা খোয়া ক্ষীর মিশিয়ে দিন।

৯.চারদিকে যেন সমান ভাবে মিশে যায় তাই অনরবত নাড়তে থাকুন। সমস্ত উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন।

১০.নামানোর আগে একেবারে শেষ পর্যায়ে উপর থেকে কমলার খোসা গ্রেট করে ছড়িয়ে দিন। ভালোভাবে মিশিয়ে দিন।

১১. পছন্দের মোল্ডে বসিয়ে বিভিন্ন আকারের মিষ্টি তৈরি করতে পারেন। অথবা হাতেও চেপে চেপে ছোট সাইজ করে নিতে পারেন। তবে অবশ্যই আগে একটু ঘি মাখিয়ে নিন। এছাড়া একটি পাত্রে ঘি মাখিয়ে তাতে ঢেলে দিতে পারেন।  

১২. পুরো পাত্রে সমান ভাবে ছড়িয়ে দিন। উপর থেকে সাজিয়ে দিন সিলভার লিফ দিয়ে।

১৩.গরম কমলার মিশ্রণকে তাপ ছেড়ে স্বাভাবিক হতে দিন। ঠান্ডা হলে ফ্রিজে রাখুন।

১৪.শক্ত হলে ফ্রিজ থেকে বের করে ছোট করে কেটে পরিবেশন করুন।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit