বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

নোয়াখালীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে তীব্র শীতে গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতে কষ্টে থাকা গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকম। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের ওয়ালী উল্যাহ নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার হলরুমে স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের পক্ষ থেকে শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়। 

স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের উপদেষ্টা ও বাংলাদেশ ইউপি সচিব সমিতি নোয়াখালীর সাধারণ সম্পাদক মো.সহিদুল ইসলাম ও স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের সম্পাদক মোহাম্মদ সোহেল শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো.ইসমাইল খোকন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক সুজন উপস্থিত ছিলেন। 

এসময় স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের উপদেষ্টা মো.সহিদুল ইসলাম ও স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের সম্পাদক মোহাম্মদ সোহেল বলেন, টানা কয়েকদিনের তীব্র শীতে গরম কাপড়ের অভাবে অনেক মানুষ খুবই কষ্ট পাচ্ছে। এই শীতে স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকম শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করছে। অসহায় মানুষগুলোর দুর্ভোগ লাঘবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তাঁরা।

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit