শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

ময়মনসিংহের সাবেক পরিচালক বারডেমের পরিচালক হলেন চাঁদপুরের নাসির উদ্দিন।

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ ।
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২২১ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : মযমনসিংহের মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আলোচিত ও জনোপ্রিয় সাবেক পরিচালক, রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন আহমেদ। ১৫ জানুয়ারি সোমবার ডাঃ মোঃ নাসির উদ্দিন নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘ সময় পর গত ১১ জানুয়ারি থেকে আবারও আমার আপন কর্তব্যে ফিরলাম। অবসরের প্রায় সাড়ে ৩ বছর পর এবার বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করেছি। দোয়া প্রার্থী, যেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মতো ভালো কিছু করতে পারি।

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) নাসির উদ্দীন আহমেদ ২০২০ সালের ১৬ জুলাই মমেক হাসপাতালের পরিচালক হিসেবে শেষ কর্মদিবসে দায়িত্ব পালন করেন। পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় মমেক হাসপাতালে ওয়ানস্টপ সার্ভিস চালুর পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যসেবায় অভাবনীয় পরিবর্তন সাধিত হয়, যা স্থানীয় পর্যায়ে সব মহলে প্রশংসা কুড়ায়।

একই সঙ্গে দেশের অন্যান্য হাসপাতালের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। জানা গেছে, সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের ৫ দিনের মাথায় ওই বছরের (২০২০) ৩০ জুলাই সরকারি চাকরি থেকে অবসরে যান তিনি। এর ৩ বছর ৫ মাস পর বারডেম জেনারেল হাসপাতালে পরিচালক হিসেবে যোগ দেন তিনি। ডাঃ নাসির উদ্দিন আহমেদের পিতা ডাঃ আব্দুস সাত্তার ছিলেন সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের বলিষ্ঠ সংগঠক। একজন বলিষ্ঠ পিতার বলিষ্ঠ সন্তান হিসেবে তিনিও তার কর্মে এগিয়ে আছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit