শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মাটি ব্যবহার করে সৌদি আরবের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকি পার্লামেন্টের স্পিকার হেইবাত আল-হালবুসি। এই ঘটনাকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের কাজ ইরাকের নীতি, জাতীয় স্বার্থ এবং প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের সম্পূর্ণ পরিপন্থী।

ইরাকের স্পিকার বলেন, সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলার উৎপত্তিস্থল ‘মায়সান অপারেশনাল কমান্ড’-এর বিরুদ্ধে সরকারি তদন্তকে পার্লামেন্ট পূর্ণ সমর্থন দেয়। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে, সৌদি আরবের তেল পাইপলাইনে এই ড্রোন হামলার কড়া নিন্দা জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তারা এটাকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘মারাত্মক লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছে। ইরাকের মাটি যেন এ ধরনের হামলার লঞ্চপ্যাড হিসেবে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে ইরাক সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় কুয়েত। এর আগে বাহরাইনও একই ধরনের বিবৃতি দিয়েছিল।

আঞ্চলিক এই উত্তেজনার মধ্যেই আয়ারল্যান্ডের ডাবলিনে এক সংবাদ সম্মেলন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি পাইপলাইনে হামলার জন্য ইরান দায়ী কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভবত তারাই দায়ী।’ হুথিদের বিষয়ে ট্রাম্প জানান, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াইয়ের আগে তাদের জানিয়ে দেয়। তারা মার্কিন হস্তক্ষেপ চায় না এবং বেশিরভাগ জাহাজকেই নির্বিঘ্নে যেতে দিচ্ছে। শুধু একটি দেশের ওপর তাদের ক্ষোভ রয়েছে, যা যুক্তরাষ্ট্র দ্রুতই মিটিয়ে ফেলবে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিজের ‘ভালো বন্ধু’ উল্লেখ করে ট্রাম্প সবাইকে আশ্বস্ত করেন যে, সবকিছু ঠিক হয়ে যাবে।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit