শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সফরে সিএনএনকে নিষিদ্ধ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে ইসরায়েল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়ারল্যান্ড ‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

আটোয়ারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ’র প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আয়োজনে উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসুচির মধ্য দিয়ে আটোয়ারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালন করা হয়। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি’র আহবায়ক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.জেড.এম বজলুর রহমান জাহেদ-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ মতিয়ার রহমানের সঞ্চালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও তোড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ কুদরত-ই-খুদা, সদস্য আব্দুল্যাহেল বাকী, কৃষক দলের সভাপতি মকছেদ আলী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের ডাক নাম কমল। ১৯৭১ সালের ২৭ মার্চ চট্রগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন।

১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবারো আলোচনায় আসেন জিয়াউর রহমান। নানা পট-পরিবর্তনের এক পর্যায়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া দলের হাল ধরেন। বক্তারা বলেন, তিনি বাঙ্গালীর মুক্তির জন্য ১৯ দফা দাবী ঘোষনা করেন।

তিনি প্রথম বাংলাদেশে বহুদলীয় শাসনের প্রবক্তা। তার শাসনামলে দেশে গণতন্ত্র রক্ষা পায়। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের ইহলোক ত্যাগ করে যাওয়া সদস্যদের আত্মার মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দলের নেতা-কর্মীদের কারাগার থেকে মুক্তি সহ দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ সোলায়মান আলী। এসময় উপজেলা বিএনপি, সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit