বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

এবার পাকিস্তানি কূটনীতিককে তলব করল ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার সকালে ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে পাকিস্তানের চালানো পাল্টা হামলার ব্যাখ্যা চেয়ে তেহরানে থাকা পাকিস্তানের ঊর্ধ্বতন কূটনীতিককে তলব করেছে দেশটি। এর আগে পাকিস্তানে হামলার ঘটনায় ইসলামাবাদে থাকা ইরানি কূটনীতিককেও তলব করেছিল পাকিস্তান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সকালে দেশটির অভ্যন্তরে হামলার ব্যাখ্যা চেয়ে তেহরানে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে (রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে সর্বোচ্চ কূটনৈতিক পদ) তলব করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী একটি গ্রামে ভোরে পাকিস্তানের হামলার পর তেহরানের পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ব্যাখ্যার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবারের হামলায় নিহতদের মধ্যে ৪ শিশু ও ৩ নারী রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘অত্যন্ত সমন্বিত এবং বিশেষ লক্ষ্যবস্তুতে নির্ভুল সামরিক হামলার একটি সিরিজ’ বলে আখ্যা দিয়েছে।

গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ইরান। পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো হয় ওই হামলা। এতে ২ শিশু নিহত ও ৩ নারী আহত হন।

হামলার পর ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে পাকিস্তান। এবং আজ পাল্টা জবাব হিসেবে ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন ৭ জন।

 

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit