বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

পিটার হাস সাহেবও অভিনন্দন জানিয়েছেন: কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পিটার হাস সাহেবও অভিনন্দন জানিয়েছেন। যাকে নিয়ে আমাদের আপনারা কত রঙ দেখালেন, কত যাদুই না দেখালেন, তো সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব তিনিও অভিনন্দন জানিয়েছেন।’

‘এখন কাকে নিয়ে খেলবেন, কাকে নিয়ে আর এটা করবেন ওটা করবেন, এখন স্বপ্ন দেখছেন কখন ভিসা নিষেধাজ্ঞা, কখন ভিসানীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে।’  বুধবার (১৭ জানুয়ারি) বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘পৃথিবীর নামিদামি গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের এই নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে এই কথা বলে প্রশংসা করে কেন? আমাদের আশেপাশের দেশ তো বাকি নাই। পাকিস্তানের হাইকমিশনার পর্যন্ত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দিয়েছেন।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে একটি মহল এই নির্বাচন কে পছন্দ করতে পারছে না। এখন বলছে এইটা অবৈধ। বৈধতা কিভাবে পাবে? ১৫ ফেব্রুয়ারি মার্কা প্রহসনের নির্বাচন করলে কি বৈধতা পাবে? মাগুরা মার্কা ইলেকশন, ঢাকা-১০ এর ইলেকশন এইগুলা তো বেশি দিন আগের না।’ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই ইলেকশনে ইলেকশন কমিশন কতটা স্বাধীন ছিলো। আপনারা লক্ষ্য করলে দেখবেন, সরকারি দলের প্রার্থিতা বাতিল হলো, কয়েকজন প্রার্থীকে শোকজ করা হলো। কিছু কিছু প্রার্থীকে ডেকে এনে ভৎসনা পর্যন্ত করেছে। এই দৃষ্টান্ত আর কেউ দেখাতে পারবে? বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত শেখ হাসিনা রেখে গেছেন।’ 

তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে মানুষ নেই, জনগনও নেই। এই জন্যেই তারা আন্দোলনে ব্যর্থ। নির্বাচনে আসলেই হেরে যাবে সে জন্যেই তারা নির্বাচনে আসেনি। উপর থেকে নিচ সব নেতাকর্মী হতাশায় ডুবে আছে। চরম হতাশাদের শিবির তৈরি হয়েছে বিএনপি।’ 

যৌথসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, বাহাউদ্দীন নাছিম, ডা. দিপু মনিসহ দলটির কেন্দ্রীয় কমিটি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit