বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

ইসরায়েলের হামলায় পশ্চিমতীরে ৫ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় বুধবার (১৭ জানুয়ারি) পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। জরুরি পরিষেবা এবং ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন শরণার্থী শিবিরের বাসিন্দা।

ফিলিস্তিন রেডক্রিসেন্ট জানিয়েছে, পশ্চিমতীরের উত্তরের শহর তুলকারেমে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, ‘ফিলিস্তিন রেড ক্রিসেন্টের দলগুলো দখলদারদের বোমা হামলায় নিহত চারজনকে তুলকারেম ক্যাম্পের ভেতর থেকে নিয়ে গেছে।’

শরণার্থী শিবিরের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, হামলায় চারজনের মৃত্যু হয়েছে। ফয়সাল সালামা এএফপিকে বলেছেন, ‘শিবিরটি প্রচুর সংখ্যক ইসরায়েলি সেনা এবং ট্যাঙ্ক দ্বারা অবরোধ করা হয়েছে।’

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, বালাতা শরণার্থী শিবিরের কাছে আহমেদ আবদুল্লাহ আবু শালাল নামের এক ফিলিস্তিনি জঙ্গি বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, পূর্ব জেরুজালেমে হামলাসহ গত এক বছরে অসংখ্য সন্ত্রাসী হামলার জন্য দায়ী ছিলেন বিমান হামলায় নিহত এই আহমেদ আবদুল্লাহ আবু শালাল ।

তারা জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবু শালালকে হত্যা করা হয়েছে। এএফপির একজন সংবাদদাতা পশ্চিমতীরের উত্তরাঞ্চলীয় শহর নাবলুসের ক্যাম্পের কাছে হামলায় আঘাতপ্রাপ্ত একটি গাড়ির ধ্বংসস্তূপের স্তূপ ও ছিন্নভিন্ন দেহাবশেষ দেখেছেন।

উল্লেখ্য এএফপি-এর তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান এবং বসতি স্থাপনকারীদের আক্রমণে এই অঞ্চলে প্রায় ৩৫০ জন নিহত হয়েছে।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর পশ্চিমতীর দখল করে ইসরায়েল, যেখানে প্রায় তিন মিলিয়ন ফিলিস্তিনি বাস করে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit