বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

আমার জন্য ফুল আনবেন না: এমপি জাহাঙ্গীর আলম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার বলেছেন, আমার জন্য দয়া করে ফুল আনবেন না। ফুল না এনে এই টাকাটা সমাজের অসহায় হতদরিদ্র মানুষকে দিয়ে দেন। আমি আপনাদের জড়িয়ে ধরব। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। ৪০ বছরের রাজনৈতিক জীবনে মানুষকে বিলিয়ে দিয়ে অনেক তৃপ্তি পেয়েছি। 

জাহাঙ্গীর সরকার বলেন, নির্বাচিত হওয়ার পর এলাকায় ৫ শতাধিক সংবর্ধনার আয়োজন করেছিলেন নেতাকর্মীরা। আমি তা বন্ধ করে দিয়েছি। এসব করে টাকা-পয়সা খরচ করা যাবে না। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার আদর্শের রাজনীতি করি। ভোগে নয় ত্যাগেই আমি আত্মতৃপ্তি পাই। তিনি বলেন, আগে এলাকার উন্নয়ন করব। পরে মানুষ এমনিতেই মন থেকে দোয়া ও ভালোবাসা দেবে। শ্রম ও ঘাম কখনো বিফলে যায় না। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল আমিন সরকার প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit