বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

অ্যালেনের বিশ্বরেকর্ড, হারের হ্যাটট্রিক পাকিস্তানের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : ফিন অ্যালেন নামটা বহুদিন হয়তো তাড়িয়ে বেড়াবে পাকিস্তানি বোলারদের। কারণ সিরিজের তিন ম্যাচেই সফরকারী দলের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন এই কিউই ব্যাটার। এবার তো গড়ে ফেললেন বিশ্বরেকর্ডও। আর তাতে ভর করে টানা তিন জয়ের পাশাপাশি সিরিজ ঘরে তুলেছে নিউজিল্যান্ড।

ডানেডিনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৪৫ রানে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে ২২৫ রানের বিশাল সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাবে বাবর আজমের টানা তৃতীয় ফিফটির পরও ১৭৯ তুলে ৪৫ রানে হেরেছে পাকিস্তান।

অ্যালেন-ঝড়ের কবলে প্রথম ম্যাচেই পড়েছিল পাকিস্তান। মাত্র ১৫ বলে ৩৪ রানের ইনিংস খেলে পাকিস্তানি বোলারদের ছন্নছাড়া করে দেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৪১ বলে করেন ৭৪ রান। আজ তার ব্যাট থেকে এসেছে ৬২ বলে ১৩৭ রানের ঝোড়ো ইনিংস। ছক্কাই হাঁকিয়েছেন ১৬টি! 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা হাঁকান তিনি। তার রেকর্ডে এবার ভাগ বসালেন অ্যালেন।  

অ্যালেনের ১৩৭ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ। এই কিউই ব্যাটার ভেঙেছেন এক যুগেরও আগে গড়া ব্র্যান্ডন ম্যাককালামের রেকর্ড। ২০১২ বিশ্বকাপে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ৫৮ বলে ১২৩ রান করেছিলেন সাবেক কিউই অধিনায়ক ম্যাককালাম।

এখানেই শেষ নয় অ্যালেনের কীর্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ইনিংসটি পঞ্চম সর্বোচ্চ। পাকিস্তানের বিপক্ষেও এক ম্যাচে এত রান এর আগে কোনো ব্যাটার করতে পারেননি। গত এপ্রিলে রাওয়ালপিন্ডিতে মার্ক চ্যাপম্যানের ৫২ বলে ১০৪ ছিল আগের সর্বোচ্চ।  

অ্যালেন-ঝড়ের পরই পাকিস্তান ম্যাচ থেকে প্রায় ছিটকে যায়। কারণ ২০৮ রানের বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই পাকিস্তানের। ২০২১ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল তারা। রেকর্ড গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেনি পাকিস্তানের টপ অর্ডার।

বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে না পারার পাশাপাশি শুরুর দিকেই উইকেট হারানোয় চাপে পড়ে যায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব ফিরেছেন ১৩ বলে ১০ রান করে। এরপর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান মিলে ৩৯ রানের জুটি গড়লেও বল খেলে ফেলেন ২৮টি।  

এরপর চারে নামা ফখর জামান ১০ বলে ১৯ রান করে বিদায় নিলে কার্যত শেষ হয়ে যায় পাকিস্তানের আশা। যদিও বাবর আজ ৩৭ বলে ৫৮ রান করেছেন। কিন্তু ব্যর্থ হয়েছেন আজম খান, ইফতিখার আহমেদরা। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit