বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না আমেরিকা, জানাল হোয়াইট হাউজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না বলে জানিয়েছে আমেরিকা।

মঙ্গলবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সংঘাত প্রসারিত করতে চাইছি না। হুথিদের এমন ইচ্ছা আছে, তবে তাদের কাছে এখনও সঠিক পথ বেছে নেওয়ার সময় রয়েছে। আর তা হচ্ছে বেপরোয়া হামলা বন্ধ করা।

গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর হামাসকে সমর্থন জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। 

সবশেষ মঙ্গলবার ইসরাইলগামী মাল্টার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে তারা। এতে কেউ হতাহত না হলেও জাহাজটির বেশ ক্ষতি হয়।

এছাড়া হুথিদের লক্ষ্য করে মঙ্গলবার ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নাম গোপন রাখার শর্তে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় চারটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন জায়গায় যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে হুথি জানিয়েছে, যতদিন গাজায় ইসরায়েলের হামলা চলবে ততদিন তারাও হামলা চালিয়ে যাবে। সূত্র: রয়টার্স

 কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit