ডেস্ক নিউজ : জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) ফয়সাল কাদের স্বাক্ষরিত নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
যেখানে আগামী ২৩ জানুয়ারি থেকে বিতরণ কার্যক্রম শুরুর কথা বলা হয়। ইসির পাঠানো নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে মাঠ পর্যায়ে চলমান স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম গত বছরের ৩০ অক্টোবর মধ্যে শেষ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিলো।
ইসি আরও জানায়, স্মার্ট কার্ড বিতরণ বন্ধ থাকা উপজেলা ও থানায় স্মার্ট কার্ড আগামী ২৩ জানুয়ারি তারিখ থেকে কর্মপরিকল্পনা অনুযায়ী উপজেলাসমূহে নির্ধারিত তারিখ অনুসারে বিতরণ কার্যক্রম শুরু করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:১৫