মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

সলিড-ফুয়েল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া রোববার মাঝারি পাল্লার একটি নতুন সলিড-ফুয়েল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ সোমবার এমনটি বলেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। খবর রয়টার্সের।

কেসিএনএ প্রতিবেদনে জানায়, ক্ষেপণাস্ত্রটির নির্ভরযোগ্যতা পরীক্ষা করাই ছিল তাদের লক্ষ্য। ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন লঙ্ঘন এবং উত্তর কোরিয়ার সরাসরি উসকানি।   

উত্তর কোরিয়ার জন্য চলতি বছরের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল এটি। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপানের পারমাণবিক দূতেরা এর নিন্দা জানিয়েছেন। ত্রিমুখী ফোন কলে তারা বলেন, উত্তর কোরিয়ার উসকানি এ অঞ্চলে অস্থিতিশীলতার মূল কারণ। কেসিএনএ জানায়, শোয়ে সন-হুই একটি প্রতিনিধিদল রাশিয়ার উদ্দেশে পিয়ংইয়ং ছেড়ে যাওয়ার দিনই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit