মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

৪০ অভিবাসন প্রত্যাশী নিয়ে ইতালি উপকূলে নৌকা নিখোঁজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৪০ জন অভিবাসন প্রত্যাশী নিয়ে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের উপকূলে একটি নৌকা নিখোঁজ হয়েছে। নৌকাটির অনুসন্ধান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। রবিবার স্থানীয় সংবাদমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

অ্যালার্ম ফোন নামের একটি সংস্থা প্রথমে বিষয়টি অবহিত করে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নে অভিবাসীদের চেষ্টায় থাকা ব্যক্তিদের সাহায্য করে এ স্বাধীন গোষ্ঠী। 

শনিবার তারা জানায়, আগের দিন পর্যন্ত নৌকাটির সঙ্গে যোগাযোগ থাকলেও পরে তা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু হয় বলে জানায় স্থানীয় রাই নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ’র সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের উড়োজাহাজের মাধ্যমে ১৭ ঘণ্টা অনুসন্ধান চালানো হয়েছে। কিন্তু তাদের তিনটি মিশনই বিফল হয়। অভিবাসীবাহী ওই নৌকা বা ধ্বংসের কোনও চিহ্ন পাওয়া যায়নি।

অ্যালার্ম ফোন কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখে, “তারা কোথায়? গতকাল সকালে বিপদে পড়া একটি নৌকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, ওই নৌকায় ৩৬ থেকে ৪৫ জন লোক ল্যাম্পেডুসার দিকে যাচ্ছিল।” সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit