বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

কোহলির সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন জোকোভিচ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সঙ্গে টেনিসের কোন মিল নেই। তবে অনেক তারকা ক্রীড়াবিদদের মাঝে মাঝেই দেখা যায় টেনিস খেলা দেখতে আসতে। ডেভিড বেকহ্যাম, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা শচীন টেন্ডুলকার, এমন অনেক খেলোয়াড়দেরই দেখা গেছে টেনিস মাঠে। কিছুদিন আগেই অজি ক্রিকেটার স্মিথকেও দেখা গেছে জোকোভিচের এক ম্যাচে।

তবে সবাইকে অবাক করেছেন জোকোভিচের একটি বক্তব্যে। টেনিস জগতের সম্রাট নোভাক জোকোভিচ নিজেই জানিয়েছেন, ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলিকে তিনি খুব ভালো করেই চেনেন। শুধু চেনেন-ই না, তার সঙ্গে নিয়মিত কথাও হয় তার। কোহলির গড়া রেকর্ডে মুগ্ধ জোকো-ও।

রোববার (১৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে সনি স্পোর্টসে এক সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই বিরাট কোহলি ও আমার টেক্সট বিনিময় হচ্ছে, যদিও সামনাসামনি দুজনের কখনো দেখা হয়নি। আমাকে নিয়ে দারুণ সব কথা বলেছে সে, যা আমার জন্য সম্মানের এবং তার প্রতি আমি কৃতজ্ঞ। আমিও অবশ্যই তার ক্যারিয়ার ও অর্জনে মুগ্ধ এবং যা কিছু করেছে, সবকিছুর জন্য তাকে শ্রদ্ধা করি।’

২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচ জানিয়েছেন, কোহলির সঙ্গে দেখা করার ইচ্ছা রয়েছে তার। ইচ্ছা আছে ভারতে যাবার-ও। সার্বিয়ার টেনিস তারকা বলেন, ‘জীবনে একবারই ভারতে গিয়েছিলাম। সম্ভবত ১০-১১ বছর আগে। দিল্লিতে একটি প্রদর্শনী আয়োজনে গিয়েছিলাম দুই দিনের জন্য। খুবই সংক্ষিপ্ত সময় ছিলাম সেখানে। আমার তাই ইচ্ছে আছে এবং সত্যিই আশা করি যে, নিকট ভবিষ্যতেই আবার যেতে পারব, কারণ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ দারুণ এই দেশটিকে আরও ভালো করে দেখার তীব্র তাড়না ও ইচ্ছা আমার আছে।’

এদিকে রোববার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ডে ক্রোয়েশিয়ান তারকা ডিনো প্রিজমিককে ৬-২, ৬-৭ (৫-৭), ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ার এই তারকা।  ‍

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit