বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

ফের সময় বাড়ছে হজ নিবন্ধনের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : রোববার (১৪ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, হজ নিবন্ধনের সময় আরও এক মাস বাড়তে পারে। তবে দুই দফায় তা বাড়ানো হতে পারে। প্রথম দফায় নিবন্ধনের সময় ১৩ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হতে পারে। পরে আরেক দফায় সময় বাড়ানো হবে।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মঞ্জুরুল হক গণমাধ্যমকে বলেন, দ্বিতীয় দফার মেয়াদ ১৮ জানুয়ারি শেষ হবে। যেহেতু এখনও কাঙ্ক্ষিত নিবন্ধন হয়নি, তাই আবারও সময় বাড়ানো হবে। তবে কতদিন সময় বাড়বে তা এই মুহূর্তে বলতে পারছি না।

চলতি বছরে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে এক লাখ ১৭ হাজার জন হজ করতে পারবেন। গত ১৫ নভেম্বর থেকে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হয়। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩৬ হাজার ৬৮৯ জন। সেই হিসেবে এখনও ফাঁকা রয়েছে ৯০ হাজার ৭৬৪টি।

এবার সরকার সাধারণ হজ প্যাকেজ ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করেছে। আর বিশেষ প্যাকেজ ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit