বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

সত্যিই কি সুইডেনে ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনা করছে হামাস?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সেখানকার প্রতিরোধ গোষ্ঠী হামাসকে নির্মূলে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের। এরই মধ্যে এই যুদ্ধ ১০০ দিনে পৌঁছেছে। এই সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ২৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছে ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

যুদ্ধের এই পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটির দাবি, সুইডেনে ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনা করছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটি। এর আগে গত মাসে ইউরোপের কয়েকটি দেশ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতারের কথা ঘোষণা করে। এসব দেশের মধ্যে রয়েছে-ডেনমার্ক, জার্মান ও সুইডেন। গত মাসে এই দেশগুলো বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতারের কথা জানায়।

সেই গ্রেফতারের ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সুইডেনে হামাস নেটওয়ার্কের একজন কথিত সদস্যের নাম সামনে এনেছে। যদিও তিনি গ্রেফতার হয়ে হেফাজতে আছেন কিনা তা উল্লেখ করা হয়নি।

ইসরায়েলের এই অভিযোগের বিষয়ে হামাসের কাছ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীতে এই স্বাধীনতাকামী গোষ্ঠীটি বলেছিল, তার নীতি হচ্ছে ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকাতেই কেবল তাদের আক্রমণ সীমাবদ্ধ রাখা। মূলত তারা এমন সমস্ত অঞ্চল আক্রমণ চালাতে চায় যেখানে তাদের লক্ষ্য একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।

এছাড়া স্টকহোমের পররাষ্ট্র মন্ত্রণালয়ও অবশ্য ইসরায়েলের দূতাবাসের সুনির্দিষ্ট নিরাপত্তার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা বলেছে, “ভিয়েনা কনভেনশনের অধীনে বিদেশি মিশনগুলোকে রক্ষা করার জন্য যে দায়িত্ব ও প্রতিশ্রুতি রয়েছে সেটিকে সুইডেন খুব গুরুত্ব সহকারে নেয়।”

মোসাদের বিবৃতিতে দাবি করা হয়েছে, হামাস নেটওয়ার্ক লেবাননের একটি গ্রুপ কমান্ড পোস্ট থেকে এই ধরনের আদেশ দিয়েছে বলে একটি বহু-জাতীয় তদন্তে তথ্য পাওয়া গেছে। ওই আদেশের লক্ষ্য ছিল- সুইডেনে ইসরায়েলি দূতাবাসে হামলা, প্যারাগ্লাইডার সংগ্রহ এবং ইউরোপে অপরাধী গোষ্ঠীর সদস্যদের সক্রিয় করা। সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৪/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit