শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

সকালে খালি পেটে চিয়া নাকি ফ্ল্যাক্সসিড? কোনটি বেশি উপকারী?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শরীরে বিভিন্ন উপাদানের ঘাটতি পূরণ করতে বীজের ভূমিকা অপরিসীম। সকালে উঠে এক দিন চিয়া ভেজানো পানি, তো অন্য দিন তিসি বা ফ্ল্যাক্স সিড ভেজানো পানি খান অনেকেই।

শরীরের বাড়তি মেদ কমানো থেকে পেটের গোলমাল সামাল দেওয়া— সব কাজে গুরুত্বপূর্ণ এই সব বীজ। ক্যালশিয়াম, জিংক, আয়রন, ম্যাগনেশিয়াম এবং ফসফরাস— প্রায় একই রকম খনিজে সমৃদ্ধ চিয়া এবং ফ্ল্যাক্সসিড। তবে এই দুই বীজের কাজ ভিন্ন।

চিয়া বীজের উপকারিতা

চিয়া বীজের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, নানা রকম প্রোটিন, ভিটামিন এবং খনিজে ভরপুর এই বীজ। এ ছাড়া এই বীজের মধ্যে ফাইবারের উপাদান বেশি। নিয়মিত চিয়া খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। এ ছাড়াও এই বীজের মধ্যে অ্যান্টিঅক্সিড্যান্ট। চিয়া বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও পারে এই বীজ।

ফ্ল্যাক্সসিডের উপকারিতা

হজমের সমস্যা থাকলে তা নিরাময় করবে ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ। নিয়মিত তিসি খেলে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমাবে। এমনকি, ক্যান্সারের ঝুঁকিও কমে এই বীজে। অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ফ্ল্যাক্স সিড। চিয়ার মতো তিসির মধ্যেও রয়েছে ওমেগা-৩ জাতীয় ফ্যাটি অ্যাসিড, যা উচ্চ রক্তচাপ, হাইপারটেনশনের ঝুঁকি কমায়। এই বীজের মধ্যে থাকা ফাইবার পেট অনেকক্ষণ ভর্তি রাখে। পেট ভরা থাকলে বাইরের ভাঁজাপোড়া খাবার খাওয়ার ইচ্ছাও কমে।

সুতরাং সকালে খালি পেটে চিয়া বীজ বা ফ্ল্যাক্সসিড দুটোই অনেক উপকারি মানব শরীরের জন্য।  

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৪/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit