বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

চুল ঘন করতে মাখুন এই পাঁচ তেল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কোমর ছোঁয়া চুলের স্বপ্ন সব মেয়েরই থাকে। কিন্তু ব্যস্ত জীবন, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অপর্যাপ্ত ঘুম, মানসিক চাপ এবং সঠিক যত্নের অভাবে চুলের মান খারাপ হতে শুরু করে।

অনেকেই আবার চুলে রাসায়নিক প্রসাধনী ব্যবহার করেন। কিছু দিন চুল উজ্জ্বল হয়ে উঠলেও আদতে তা ক্ষতিই করে। ‘হেয়ার এক্সটেনশন’এর মতো রাসায়নিক ব্যবহারেও কিন্তু চুলেরই ক্ষতি হয়।

তবে আয়ুর্বেদে কিন্তু এই সমস্যার সমাধান রয়েছে। নিয়ম করে পাঁচ ভেষজ তেল মাখলে এই সমস্যার সমাধান সম্ভব, পাশাপাশি চুল ও হবে ঘন।

১. আমলকীর তেল

চুলের গোড়া মজবুত করতে আমলকীর তেল দারুণ কাজ করে। ভিটামিন সি সমৃদ্ধ আমলকীর তেল অকালপক্বতা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। এতে করে চুল পরা কমে হয়ে ওঠে ঘন ও স্বাস্থ্যজ্জ্বল।

২. কেশুত পাতার তেল

অকালে চুলে পাক ধরলে কেশুত পাতার তেল ব্যবহার করে দেখতে পারেন। নিয়মিত এই তেল ব্যবহার করলে নতুন চুলও গজায়।

৩. নিমের তেল

নিমফলের বীজ এবং পাতা থেকে তৈরি এই তেল খুশকির যম। নিমের মধ্যে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান মাথার ত্বকের যে কোনও সংক্রমণ রুখে দিতে পারে। আর খুশকি কমে গেলে এমনিতেই চুল পরা কমে যাবে।

৪. কাঠবাদামের তেল

ভিটামিন ই সমৃদ্ধ কাঠবাদামের তেল, চুলকে দূষণজনিত নানা ধরনের ক্ষতির হাত থেকে বাঁচায়। রুক্ষ, নির্জীব চুলকে উজ্জ্বল করে তুলতে কাঠবাদামের তেল উপকারী।

৫. থানকুনি পাতার তেল

চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে থানকুনি পাতার তেল বেশ কার্যকরী। মাথার ত্বকে সংক্রমণ রুখে দিতে পারে এই ভেষজ দিয়ে তৈরি তেল। মাথার ত্বক ভাল থাকলে চুল এমনিতেই ভাল হবে।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৪/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit