বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

লালপুরের আব্দুলপুর রেল স্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রাজ্জাক জানান, সকালে আব্দুলপুর স্টেশনের প্লাটফর্মে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে পাতলা চাদর মুড়ে দিয়ে শুয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে তার কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এশে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আব্দুলপুর স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পড়ে আছেন বলে সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাঁর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, পরিচয় শনাক্ত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্থাণীয়রা জানান, তীব্র শীতের কারনে তার মৃত্যু হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit