বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

লাল-পালংয়ে যা পাবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : লালশাক দেখতে যেমন দারুণ, খেতেও দারুণ মজা। সেই সাথে উপরি পাওনা লাল রঙে রাঙে ঠোঁট। পালংশাকও শরীরের জন্য বেশ উপকারী। শীতকালে এই দুই শাক পাওয়া যায় প্রচুর পরিমাণে, দামও থাকে মোটামুটি হাতের নাগালে। সুস্বাদু শাকের পুষ্টিগুণও দারুণ।

লালশাকের উপকারিতা

লালশাক ভিটামিন এ’তে ঠাসা। এই শাক নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে। রাতকানা রোগ প্রতিরোধও বাড়ে। ভিটামিন সির অভাবজনিত রোগ স্কার্ভি প্রতিরোধ করে লালশাক।

লালশাকের আঁশজাতীয় অংশ খাবার পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠ্যকাঠিন্য দূর করে। এই শাকে রয়েছে প্রচুর আয়রন। শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বাড়ায় লালশাক, সে কারণে অ্যানিমিয়া রোগী এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্য এ শাক খুবই উপকারী।

নিয়মিত লালশাক খেলে কিডনির কার্যক্ষমতা বাড়ে। রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদানও শরীর থেকে বের হয়ে যায়। শরীরের টক্সিক উপাদান দূর করে এবং ক্যানসার কোষ উৎপন্ন হতে দেয় না। লালশাকে থাকা ভিটামিন ‌‘সি’ ও ‘কে’ দেহের সার্বিক উন্নয়নে কাজ করে। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মস্তিষ্ক ও হৃদপিণ্ডকে শক্তিশালী করে লালশাক। লালশাকের বিটা ক্যারোটিন স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস করে।
রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম জমে গিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। সেগুলো প্রতিরোধ করে লালশাক।

পালংশাকের উপকারিতা

পালংশাকে রয়েছে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন। যা চোখের জ্যোতি বাড়ায় এবং চোখের ছানি পড়া প্রতিরোধ করে। এতে থাকা ম্যাগনেশিয়াম ব্লাড প্রেশার কমায়। রক্তে শ্বেত কণিকার পরিমাণ স্বাভাবিক রাখে। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

পালংশাকে রয়েছে ফোলেট বা ফলিক এসিড। এটি অন্তঃসত্ত্বা এবং স্তন্যদানকারী মায়ের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। আয়রন, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। পালংশাকে থাকা ক্যালসিয়াম হাড়ের ক্ষয় প্রতিরোধ করে। হাত-পায়ের জয়েন্টের ব্যথা দূর করে। পালংশাক ত্বকের আর্দ্রতা বজায় রাখে, লাবণ্য বৃদ্ধি করে।

ভিটামিন সি, পটাশিয়াম, ভিটামিন কে পরিপাকতন্ত্র ভালো রাখে। প্রচুর পরিমাণে ডায়েটেরি ফাইবার রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এতে জিয়াজ্যান্থিন ও ক্যারোটিনয়েডস রয়েছে, যা বিভিন্ন ধরনের ক্যানসার যেমন মাউথ ক্যান্সার, ইসোফ্যাগাস ক্যান্সার, স্টোমাক ক্যান্সার প্রতিরোধ করে।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit