বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাজিরায় রাতের আঁধারে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা, আটক-১

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : জাজিরায় দাউদ খান (৪৫) নামে এক হত্যা মামলার আসামীকে রাতের আঁধারে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর ওই হত্যা মামলার বাদীকে আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে নিহতের স্বজনরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

স্থানীয় ও পদ্মাসেতু দক্ষিণ থানা সুত্রে জানাগেছে, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের মেছের মুন্সি কান্দি গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে দাউদ খান ও একই গ্রামের মোজাম্মেল মাদবর গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। ২০১৪ সালের ২৯ সেপ্টেম্ব জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মোজাম্মেল মাদবরের বাবা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবর হত্যা কান্ডের শিকার হয়।

ওই হত্যা মামলার আসামী ছিল দাউদ খান। মামলার বাদী মোজাম্মেল মাদবর। আজ শনিবার গভীর রাতে কে বা কারা দাউদ খানকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কুপিয়ে হত্যা করে তার ঘরের দরজার সামনে ফেলে রেখে যায়।  সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দাউদ খানের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। হত্যাকান্ডের সময় দাউদ খান একাই বাড়ীতে ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবর হত্যাকান্ডের বাদী মোজাম্মেল মাদবর (৪০) কে নিহতের স্বজনরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলমগীর হোসাইন বলেন, রাতের আঁধারে কে বা কারা এমন জঘন্যতম ঘটনা ঘটিয়েছে, আমরা কিছুই জানতে পারিনি। সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে। নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। নিহতের স্বজনরা মোজাম্মেল মাদবর নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। হত্যাকা-ের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit