বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু

বিয়ের পর আবেগঘন পোস্ট মৌসুমীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের পর্ব চুকিয়ে মৌসুমী তার ফেসবুকে তিনটি বিয়ের ছবি শেয়ার করেন। পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের দিন চিরাচরিত ঐতিহ্য লাল রঙের শাড়িতে বউ সেজেছিলেন মৌসুমী। বর আবু সাইদ রানা বিয়ের দিন সাদা পাঞ্জাবি আর সোনালি কোর্টে। মাথায় পরেছিলেন লাল রঙের পাগড়ি।

বিয়ের মুহূর্ত শেয়ার করা এ তিনটি ছবির ক্যাপশন লিখতে অভিনেত্রী ফিরে গেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী বাণীতে। রবি ঠাকুরের অনুভূতির সঙ্গে নিজের অনুভূতিকে মিলিয়ে লিখেছেন-

মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি
মধু সঞ্চয়ের পর
মধু পেরে করিল মুখর
শান্ত আনন্দের আমন্ত্রণে
আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে।
 
প্রায় আড়াই বছরের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্তে পৌঁছান নতুন তারকা জুটি আবু সাইদ রানা ও মৌসুমী হামিদ। এরপর বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় গায়ে হলুদ হয় তাদের।
 
মৌসুমী হামিদের বর আবু সাইদ রানা ঢাকার ছেলে। তিনিও বিনোদন জগতের মানুষ। লেখালেখি ও নির্মাণ কাজের সঙ্গে জড়িত দীর্ঘদিন। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তাদের বিয়ে সম্পন্ন হয়। পারিবারিক আয়োজনে বসুন্ধরা আবাসিক এলাকায় মৌসুমীর বাসার ছাদেই হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা তাদের।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit