বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

ইয়েমেনে হামলা চালিয়ে বিপাকে বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই হামলার অনুমতি দিয়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কারণ, ইয়েমেনে হামলা চালানোর ব্যাপারে যথাযথ প্রক্রিয়া মানেননি বাইডেন। তিনি কংগ্রেসকে অবগত না করেই এই হামলার অনুমতি দিয়েছেন।

কংগ্রেসম্যান রো খান্না বলেছেন, মধ্যপ্রাচ্যে কোনো সংঘাতে জড়ানোর আগে অবশ্যই বাইডেনের কংগ্রেসকে জানানো উচিত ছিল।

আরেক কংগ্রেসম্যান ভাল হলি বলেছেন, কংগ্রেস বিদেশে সামরিক হামলার অনুমোদনের ক্ষেত্রে একমাত্র কর্তৃপক্ষ। প্রত্যেক প্রেসিডেন্টেরই শুরুতেই কংগ্রেসে আসা উচিত এবং সামরিক কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া উচিত। 

আবার অনেকে বাইডেনের এমন হস্তক্ষেপকে সমর্থন করলেও বলছেন, অস্ত্রের চেয়ে কূটনৈতিকভাবেই সংকট সমাধানের চেষ্টা করা জরুরি।

লোহিত সাগরে বেশকিছুদিন ধরেই ইসরাইলহগামী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। সেই হামলার পাল্টা ব্যবস্থা হিসেবেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে।

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit