বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

নোয়াখালীতে আলোচিত আসিফ হত্যাকান্ড: বন্ধু গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত ইসমাইল হোসেন আসিফ (২২) হত্যা মামলার অন্যতম এক আসামি গ্রেপ্তার করেছে  র‍্যাব-১১।গ্রেপ্তারকৃত ইব্রাহিম খলিল  সাগর (২৩) জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে আবেদ মুন্সী বাড়ির মো.মনির আহমদের ছেলে। শুক্রবার (১২ জানুয়ারি) সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আসিফের সাথে মামলার এজাহারনামীয় আসামিদের সাথে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ছিলো। ভিকটিম ও মামলার আসামিরা প্রায়ই একসাথে চলাফেলা করত ও আড্ডা দিত। গত ৯ জানুয়ারি সকাল বেলা গ্রেফতারকৃত আসামি সাগর ও নিহত ভিকটিম মোটরসাইকেল যোগে বেগমগঞ্জের একলাশপুর গ্রামের ইসমাইল মিস্ত্রি বাড়ির সামনে যায়। মোটরসাইকেল থেকে নেমে পায়ে হেঁটে ইসমাইল মিস্ত্রি বাড়ির মামলার প্রধান আসামি আরিফের বসত ঘরের সামনে গেলে মামলার অপর আসামিরা অজ্ঞাত কারণে ভিকটিমকে এলোপাথাড়ি মারধর শুরু করে। 

 কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান আরও জানান, একপর্যায়ে  ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথা,ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা জয়নাল আবেদিন (৬৬) বাদী হয়ে ৮ জন এজাহারনামীয় সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। পরে র‍্যাব হত্যা মামলার ছায়া তদন্তে নেমে অন্যতম এ আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

 

 

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৪,/রাত ১০:২৪

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit