শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

দুর্গাপুরে সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গত বছরের তুলনায় এ বছর সরিষার আবাদ অনেকটা বেড়েছে। গত ২০২২-২০২৩ অর্থবছরে ৩২০ হেক্টরে সরিষার আবদ হয়েছিল। এ বছর প্রায় ৫শত হেক্টরে সরিষার আবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় ১শত হেক্টর বেশি জমিতে সরিষা উৎপাদিত হবে।এ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে জানা গেছে, চলতি অর্থবছরে দুর্গাপুর উপজেলার প্রায় সব ইউনিয়নেই ২হাজার ৫শ জন কৃষককে বিনামূল্যে প্রণোদনার সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। কৃষি প্রনোদনা দেয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। এ বছর সরিষার ফলনও বেশি হবে বলে আশা করা হচ্ছে। এতে ভোজ্যতেলর আমদানী নির্ভরতা কিছুটা হলেও কমবে। সেইসাথে কৃষক সরিষার ভালো দাম পেয়ে লাভবানও হবেন। দুর্গাপুর ইউনিয়নের বারমারি, ভবানীপুর, কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর, বামনপাড়া, কাকড়াকান্দা, গাওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া, নাওদাড়া চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাও, ফুলপুর, কেরণখলা, ফেঁচিয়া গ্রামের কৃষকগণ সরিষা আবাদ করেছেন।

কৃষক হযরত বেপারি বলেন, কৃষি বান্ধব সরকারকে ধন্যবাদ জানাই আমাদের প্রনোদনা দেয়ার জন্য। আমরা বিনামুল্যে সার, বীজ পাওয়ায় সরিষা আবাদে আগ্রহ হয়েছি। শুধু তাই নয়, সামনের মৌসুম থেকে আমাদের এলাকার কৃষকগণ মধু চাষেও আগ্রহ প্রকাশ করবে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ কর্মকর্তা কামরুজ্জাসান জানান, এ বছর আবহাওয়া সরিষা আবাদের অনুকুলে ছিল। তাই বিভিন্ন এলাকার কৃষকগণ সরিষার আবাদে আগ্রহ প্রকাশ করেছে। আশ-পাশের কিছু কৃষক মৌ চাষের মাধ্যমে মধু সংগ্রহতেও আগ্রহী হয়েছে। ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমন হয়নি। প্রাকৃতিক দুর্যোগ না হলে, সরিষার বাম্পার ফলন হবে বলে ধারণা করছেন কৃষকরা।দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার নিপা বিশ^াস জানান, এ বছর দুর্গাপুর উপজেলায় প্রায় ৫শত হেক্টরে সরিষার আবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় ১শত হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ করা হয়েছে। সরিষাদ পাশাপাশি মাল্টা চাষেও বাম্পার ফলন হয়েছে দুর্গাপুরে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সমই কৃষকদের পাশে থেকে এ বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit