বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

ভয়াবহ দুর্ঘটনার কবলে মেহবুবা মুফতি, অল্পের জন্য রক্ষা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেনে মেহবুবা মুফতির গাড়ি। তবে বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী 

দুর্ঘটনায় মেহবুবার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি ঠিক আছেন বলে জানিয়েছে তার দল ‘পিপল্স ডেমোক্র্যাটিক পার্টি’ (পিডিপি)।

দলের তরফে জানানো হয়েছে, মেহবুবা তার সাবেক লোকসভা নির্বাচন কেন্দ্র অনন্তনাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনার মুখে পড়ে তার গাড়ি।

মেহবুবার কন্যা ইলতিজা এক্সে (আগের নাম টুইটার) দুর্ঘটনার খবর জানিয়ে লিখেছেন, ‘মুফতি মেহবুবার গাড়ি আজ অনন্তনাগে একটি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। সৃষ্টিকর্তার দয়ায় তিনি এবং তার নিরাপত্তাকর্মীরা কোনো গুরুতর আঘাত ছাড়াই রক্ষা পেয়েছেন।’

প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, মেহবুবার কালো রঙের এসইউভির চালকের দিকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গেছে।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit