আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর আগে চীন ও মালদ্বীপের মধ্যে অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়। ভারতের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক বিরোধ চলাকালে চীনের প্রেসিডেন্ট দ্বীপরাষ্ট্রটির পাশে থাকার কথাও জানান।
মালদ্বীপের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সুরক্ষাকবচ হিসেবে সহায়তা দিতে ভূমিকা রাখবে চীন। শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে মুইজ্জু জানান, তার দেশের অর্থনৈতিক উন্নতি ও অবকাঠামো উন্নয়নে চীনের বেশ অবদান রয়েছে।
কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪০