স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে হার্ড হিটার হিসেবে আলোচনায় আসেন ইয়াসির আলী রাব্বি। তবে জাতীয় দলে এসে নিজেকে তেমন প্রমাণ করতে পারেননি তিনি। অবশ্য একেবারেই যে ছিটকে গেছেন, তাও বলা যাবে না। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের অংশ ছিলেন ইয়াসির। ব্রোঞ্জপদক নিশ্চিতের ম্যাচে দলের জয়ে রেখেছিলেন বড় ভূমিকা।
ইয়াসিরের অবশ্য ব্যক্তিজীবনে আটকে থাকার সময় নেই। খুব দ্রুতই মনোযোগ ফেরাতে হবে ক্রিকেটের মঞ্চে। এবারের বিপিএলে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখকে নিয়ে বড় কিছুরই প্রত্যাশা রাখবে সিলেট।
দেশের জার্সিতে এখন পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির রাব্বি। টেস্টে ১ ফিফটির সুবাদে রান করেছেন ২০৫। ওয়ানডেতে তার রান ১০২ আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ১২৮ রান। তবে জাতীয় দলে রান না পেলেও ঘরোয়া ক্রিকেটে বেশ সমৃদ্ধ তার পরিসংখ্যান। নতুন করে জাতীয় দলে ফিরে আসতে এটাই হয়তো প্রেরণা দেবে ইয়াসিরকে।
কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০৬