বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ডোমার মিরর্জাগঞ্জে মামলাবাজ তহিদুলের অত্যাচারে মনছুর আলীর পরিবার দিশেহারা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডোমার মিরর্জাগঞ্জে মামলাবাজ তহিদুল ইসলাম (ঠিশালী)’র অত্যাচারে শুকটি ব্যবসায়ী মনছুর আলীর পরিবার দিশেহারা হয়ে পড়েছে।ঘটনাটি ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরর্জাগঞ্জ ৪নং ওয়ার্ড সপিরপাড়া গ্রামে। জানাযার, উক্ত গ্রামের মৃত হোসেন আলীর ছেলে হোটেল ব্যবসায়ী তহিদুল ইসলাম ঠিশালী (৫০)’র সাথে প্রতিবেশী মৃত আলীমুদ্দিনের ছেলে শুকটি ব্যবসায়ী মনছুর আলী (৬০) এর পরিবারের সাথে দীর্ঘদিন যাবত পারিবারিক বিষয় নিয়ে আদালতে একাধীক মামলা মোকোদ্দমা চলে আসছে। ৪টি মামলার মধ্যে কয়েকদিন আগে মনছুর আলীর পক্ষে বিজ্ঞ আদালত রায় প্রদান করায় তহিদুল ক্ষিপ্ত হয়ে নতুন করে শত্রুতার জের ধরে মনছুর আলীর পরিবারের সাথে নানা ধরনের অত্যাচার শুরু করে বলে মনছুর অভিযোগ করেন।

ঘটনার দিন ৪ জানুয়ারি বৃঃবার ভোর রাত্রে তহিদুল ইসলাম (ঠিশালী) তার টয়লেটের সেপটি ট্যাকিং ছিদ্রু করে ময়লা পানি ও মলমূত্র মনছুর আলীর বাড়ির ভিতরে দেয়। এতে করে দূর্গন্ধে পরিবেশ দূশনসহ নানা ধরণের সমস্যা দেখা দেয়। মনছুরের পরিবারের ২০জন সদস্য বাড়িতে থাকতে পারছেনা, শিশুরা অসুস্থ হয়ার উপক্রম হয়েছে। বিষয়টি মনছুর আলী স্থানীয় জনপ্রতিনিধিকে জানালে তারা আরো ক্ষিপ্ত হয়ে পড়ে। এরই জের ধরে পরদিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তহিদুল ইসলাম ও তার পরিবারের লোকজন মিলে মনছুর আলীকে বেধরক মারপিট করে এবং কিলঘুষি মেরে মনছুর আলীর দাঁত ভেঙে দেয় বলে অভিযোগ করেন।

তার মারপিটের ফলে মনছুর আরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মনছুর আলী জানান, পারিবারিক জমিজমা, গাছপালা, নিয়ে আমাদের প্রায় সময় গালিগালাছ ও মারধর করে আসছে তারা। শেষ পর্যন্ত মামলা দিয়ে হয়রানি ও অত্যাচার করে আসছে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠি হয়ে পড়েছি। প্রশাসনের কাছে এর প্রতিকার চান মনছুরের পরিবার। এ বিষয়ে তহিদুল ইসলাম (ঠিশালী) জানান, আদালতে মামলা চলমান থাকার পরের তারা গাছ কেটেছে। আর ময়লার ব্যাপারে আমি জানিনা, তারা নিজেরাই নিজের বাড়িতে ময়লা ফেলে আমার নামে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit