বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাম মন্দির উদ্বোধনে থাকবে না কংগ্রেস

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, অধীর চৌধুরীরা। কংগ্রেসের দাবি, ‘সম্মানজনকভাবে’ রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করছেন তারা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কংগ্রেস দাবি করেছে নির্বাচনে ফায়দা লুটতে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) রাজনৈতিক প্রকল্প বানিয়ে ফেলা হয়েছে ।

কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের দেশের লাখ-লাখ মানুষ ভগবান রামের আরাধনা করেন। ধর্ম একেবারেই ব্যক্তিগত বিষয়। কিন্তু, অযোধ্যায় মন্দিরের বিষয়টিকে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রকল্পে পরিণত করে ফেলেছে আরএসএস এবং বিজেপি। নির্বাচনী ফায়দা লুটতে অসম্পূর্ণ রাম মন্দিরের উদ্বোধন করছেন বিজেপি এবং আরএসএস নেতারা।’

বিষয়টি নিয়ে কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, ‘বেচারারা আর কোথায় যাবে? ওরা নিজেদের কথার জালে নিজেদের জালেই ফেঁসে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কেন ওদের কথায় গুরুত্ব দিচ্ছেন? ওরা যদি না যায়, তাহলে নিজেরাই অনুশোচনা করবে।’

কংগ্রেস এমন একটা দিনে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করল, যার ঠিক আগের দিনই রাম মন্দির ইস্যুতে বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

তার দাবি, রাম মন্দির নিয়ে রাজনৈতিক গিমিক করছে বিজেপি। তিনি বলেন, ‘কাল আমায় জিজ্ঞেস করছিল। রাম মন্দির নিয়ে আপনার কী বক্তব্য? যেন আমার আর কোনও কাজ নেই। একটাই কাজ। আমি বললাম, ধর্ম যার যার নিজের। উৎসব কিন্তু সবার।’

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit