রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

নবনির্বাচিত এমপিদের শপথ আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ Time View

ডেস্ক নিউজ : নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ। বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাধারণত বেশি আসন পাওয়া দলের সংসদ-সদস্যরা প্রথমে এবং এর পর পর্যায়ক্রমে অন্যরা সংসদ-সদস্য হিসেবে শপথ নিয়ে থাকেন। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। 

প্রথমে আওয়ামী লীগ, এর পর জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং কল্যাণ পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। সবশেষে স্বতন্ত্রভাবে নির্বাচিতরা শপথ নেবেন। একই দিন দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

বিএনপিসহ তাদের বলয়ে থাকা বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২ আসনে জয়ী হয়। দশম এবং একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জয়ী হয় ১১ আসনে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়লাভ করেন। আওয়ামী লীগের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি করে আসনে জয়ী হয়েছে। আর বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের পর শপথের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তা স্পিকারের কাছে পাঠায় ইসি। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর পর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit