রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের বেশির ভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন। যদিও এর উল্টো দাবি করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে এক বিবৃতিতে এ কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম। 

বিবৃতিতে তিনি বলেছেন, ২৯ ডিসেম্বর নির্বাচন নিয়ে আমরা যে উদ্বেগ প্রকাশ করেছিলাম তাই সত্য হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যরা বাংলাদেশে অনুষ্ঠিত ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মূল্যায়ন করেছে। উইলিয়াম বি মাইলাম এই বিবৃতি দিয়েছেন ৯ জানুয়ারি। 

এতে তিনি আরও বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় তা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবে না। এ বিষয়টি মাথায় রেখে নির্দলীয় একটি সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানাই আমরা। একই সঙ্গে যেসব দেশ এই নির্বাচনকে ‘অবাধ নয়’ হিসেবে দেখে তাদেরকেও একই আহ্বান জানানোর অনুরোধ জানান তিনি।

রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট বলেন, এমন নির্বাচনের অনুপস্থিতিতে আমরা এসব সরকারগুলোর প্রতি আহ্বান জানাই এই শাসকগোষ্ঠীর ওপর কূটনৈতিক ও বস্তুগত সমর্থন বন্ধ করতে। 

উইলিয়াম বি মাইলাম আরও বলেন, আমাদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাইট টু ফ্রিডম। যারা এই অধিকারকে লঙ্ঘন করে তাদেরকে জবাবদিহিতায় আনতে নিরপেক্ষ কণ্ঠস্বরকে একটি প্লাটফরম দিতে সমর্থন করব।

 

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit