বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ডোমারে আনসার সদস্যদের দক্ষতার কররণে দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেলো তিতুমীর ট্রেন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে আনসার ও ভিডিপির সদস্যদের দক্ষতার করণে দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেলো রজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিতুমীর ট্রেন। ঘটনাটি, ডোমার উজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামের সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের রেলঘুন্টি সংলগ্ন। সরেজমিনে জানাযায়, মঙ্গবার (৯জানুয়ারি) দুপুরে উক্ত এলাকার ৪৩৩/৪ নং পিলার সংলগ্ন রেললাইনের জয়েন্ট খুলে যায়।

ঘটনাটি এলাকার একটি শিশু দেখতে পেয়ে বীর মুক্তিযোদ্ধা ইছাহাক আলীকে জানালে তিনি রেল ঘুন্টির ৬নং আনসার ক্যাম্পের পিসি মশিয়ার রহমানকে জানান। তিনি তাৎক্ষনিক ভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে লাল কাপড় টাঙ্গীয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর ট্রেনটি ঘটনাস্থলে থামিয়ে দেয়। ট্রেনটি ধিরগতিতে চিলাহাটি চলে যায়। ঘটনার সংবাদ চারিদিকে ছড়িড়ে পড়লে এলাকায় উৎকোচ জনতার ভীড় জমায়। এলাকাবাসী জানান, আনসার সদস্যরা ট্রেনটি না থামালে বড় ধরণের দূর্ঘটনা ঘটে যেতো।

যার কারণে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রেল কর্তৃপক্ষ। বীর মুক্তিযোদ্ধা ইছাহাক আলী জানান, আমার নাতী রেল নাইনটি ফাঁকা দেখতে পেয়ে আমাকে জানালে আমি কর্তব্যরত আসসার পিসি মশিয়ারকে জানালে তিনি বাকী সদস্যদের নিয়ে ট্রেনটি থামায়। আনসার পিসি মশিয়ার রহমান বলেন, আমরা রেলঘুন্টি ৬নং ক্যাম্পে গত ১৮ ডিসেম্বর থেকে ২৪ ঘন্টা ডিউটি করছি। দ্রুত রেল চলাচলের কারণে লাইনের জয়েন্ট খুলে যেতে পারে। আমরা সংবাদ পেয়ে সাথে সাথেই ট্রেন থামিয়ে ধীরগতিতে চিলাহাটি পাঠিয়ে দেই। কর্তৃপক্ষকে জানিয়েছি তারা আসলে জয়েন্ট দেয়ার ব্যবস্থা করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit