বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

নাটোর-১ এ ৯ প্রার্থীর ৭ জনই জামানত হারাচ্ছেন

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৫২১ Time View

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীই  জামানত হারাচ্ছেন। মোট  ভোটারের ২৫ শতাংশ ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল (হাতুড়ি) পেয়েছেন ৩ হাজার ৪৩০ ভোট; আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লে. কর্নেল (অব.) মো. রমজান আলী সরকার (কাঁচি) পেয়েছেন ২ হাজার ৬১৪ ভোট; জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৩৬ ভোট; আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় (ঢেঁকি) পেয়েছেন ১ হাজার ১৩৬ ভোট; জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন (মশাল) পেয়েছেন ৮১৭ ভোট; জাসদ স্বতন্ত্র মো. জামাল উদ্দিন ফারুক (ট্রাক) পেয়েছেন ৪৬৮ ভোট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. লিয়াকত আলী (একতারা) পেয়েছেন ৪৫১ ভোট।

উল্লেখ্য রোববার (৭ জানুয়ারি ২০২৪) নির্বাচনে সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ (ঈগল প্রতিক) ৭৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি ছিলেননৌকা প্রতিকের বর্তমান র্ংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪৯ হাজার ৩৬৯ জন। এরমধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ২৪৯টি। বাতিল ভোট ৫ হাজার ৪০৭টি। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৮৪২টি। সে অনুযায়ী ২৫ শতাংশ ভোট হবে ৪২ হাজার ৫৬২টি।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit