শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

জাতীয় পার্টির দুর্গে এবার জামানত হারালো জাপা প্রার্থীরা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাঁচটি উপজেলা নিয়ে গঠিত তিনটি সংসদীয় আসনে এক সময় জাতীয় পার্টির দূর্গ বলে পরিচিত ছিল। বিশেষ করে লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনটিতে টানা সাতবার নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির এমপি প্রয়াত মজিবর রহমান। সেই আসন তো বটেই, এবারের নির্বাচনে বাকি দুটিও খুইয়েছে জাতীয় পার্টি। শুধু তাই নয়, জাতীয় পার্টির প্রার্থীরা এবারের সংসদ  নির্বাচনে নিজেদের জামানতও হারিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিপুল ব্যবধানে হেরে গেছেন জাতীয় পার্টির প্রার্থীরা। যদিও একটি আসন থেকে নির্ধারিত সময়ের আগেই মনোনয়ন প্রত্যাহার করেছিলেন জাতীয় পার্টির প্রার্থী। তবে অপর দুটিতে তাদের দুই প্রার্থী নৌকার প্রার্থীর কাছে হেরে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন, যা অংকের হিসেবে জামানত হারানোর জন্য উপযুক্ত।

রোববার রাতে ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণার পর এমন তথ্য জানা গেছে। এতে দেখা যায়, লালমনিরহাট-৩ (সদর উপজেলা) আসনে জয়ী আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট মতিয়ার পেয়েছেন ৭৬ হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন পেয়েছেন ১২ হাজার ৯৯৭ ভোট এবং তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান, তিনি পেয়েছেন ১০ হাজার ৪৬১ ভোট।

এই আসনে মোট ভোট পড়েছে এক লাখ ১ হাজার ১৫৩টি। বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে জামানত বাঁচাতে জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসানের  প্রয়োজন ছিল অন্তত ১২ হাজার ৬৪৫ ভোটের।

অপরদিকে রবিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারীভাবে প্রকাশিত ফলাফলে দেখা যায়, লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনে জয়ী আওয়ামী লীগ প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ পেয়েছেন ৯৭ হাজার ৪৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক পেয়েছেন ৫১ হাজার ৩৩৮ ভোট এবং তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন, পেয়েছেন মাত্র ১ হাজার ১৭৩ ভোট।

লালমনিরহাট-২ আসনে মোট ভোট পড়েছে এক লাখ ৫৬ হাজার ৪৮১টি। একই বিধান অনুযায়ী, জামানত বাঁচাতে এই আসনের জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেনের  প্রয়োজন ছিল অন্তত ১৯ হাজার ৫৬১ ভোটের।

এদিকে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষদিন মনোনয়ন প্রত্যাহার করেন জাতীয় পার্টির লাঙলের প্রার্থী হাবিবুল হক বসুনিয়া। এই আসনে নৌকার প্রার্থী মোতাহার হোসেন ৯০ হাজার ৩৪ ভোট পেয়ে জয়লাভ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit