বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক ১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিলো বাংলাদেশ সরকার শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন

২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে ৩শ’ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে।

রোববার সকাল ৮টায় দেশজুড়ে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। 

সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে সারিবদ্ধ হয়ে ভোট দিতে দাঁড়াতে দেখা গেছে ভোটারদের। শীতের দিন হওয়ায় এখনো ভোটার উপস্থিতি কিছুটা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টায় ভোট শুরুর পর ঢাকার সিটি কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

সারা দেশের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হচ্ছে।
 
ভোটে লড়ছেন মোট ১ হাজার ৯৭০ প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী; বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। আর তৃতীয় সর্বোচ্চ ১৩৫ প্রার্থী রয়েছেন ‘সোনালি আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপির। আর ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর সব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। দেশব্যাপী সব জেলায়ও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।

নির্বাচন উপলক্ষ্যে গত ৩ জানুয়ারি থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট জেলা রিটার্নিং অফিসারের নির্দেশে গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন।  

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে গত কয়েক সপ্তাহে ট্রেন ও বাসসহ বিভিন্ন যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার ফলে নির্বাচনকে ঘিরে এক ধরনের নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। যদিও নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে, নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সব ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit