মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

দেশ ও জাতির স্বার্থে ৭ জানুয়ারি ভোট বর্জন করুন : এ্যাব

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ Time View

ডেস্কনিউজঃ দেশ ও জাতির স্বার্থে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। শনিবার (৬ জানুয়ারি) এ্যাবর সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ গণমাধ্যমে এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, সবার প্রতি উদাত্ত আহ্বান- ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশ ও মানুষের কথা ভাবুন এবং দেশটাকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন। আর এ প্রহসনের নির্বাচনে দেশ প্রেমিক মানুষজন ভোট বর্জন করুন ও সবাইকে ভোট বর্জনে উৎসাহিত করার মাধ্যমে প্রমাণ করে দিন জনগণই সমস্ত শক্তির উৎস এবং জনগণ চাইলে সবকিছুই করতে পারে।

এ্যাবের দপ্তর সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়- অবৈধ আওয়ামী লীগ সরকার পূর্ব-পরিকল্পিতভাবে ২০১৪ ও ১৮ সালে ভোটারবিহীন ও নিশিরাতের ভোটের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। দেশের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের অধিকার আদায়ের একমাত্র হাতিয়ার ভোট দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলেছে যা বর্তমান সরকার খুব ভালোভাবে বুঝতে পারছে। তাই এই ৭ জানুয়ারি নির্বাচনে জনগণের টাকায় পরিচালিত সরকারের পদলেহনকারী বিশেষ সুবিধাভোগী অল্প কিছু লোকজন দিয়ে প্রসাশনের পূর্ণ শক্তি ব্যবহার করে অবৈধভাবে আবারও ক্ষমতায় আসতে চায়। এজন্যই জনগণের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধী দলগুলোকে নির্বাচনের বাইরে রেখে আনঅফিসিয়ালি বাকশাল কায়েম করা হয়েছে। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে ভোটারদের ভয়ভীতির মাধ্যমে ভোটকেন্দ্রে আসার জন্য।

তারা বলেন, এ ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যরা কোনো না কোনোভাবে সরকার অথবা সরকার সমর্থিত হবেন। তাই জনগণের কষ্টার্জিত টাকার অপচয়ের মাধ্যমে ভোটার উপস্থিতি দেখিয়ে আবারও ক্ষমতায় থাকতে চাওয়া জনগণের সাথে সম্পূর্ণ প্রতারণা। এ অবস্থার প্রেক্ষিতে দেশপ্রেমিক সাধারণ মানুষ, প্রশাসনের নিরপেক্ষ কর্মকর্তা, পেশাজীবী, মিডিয়া ও সামরিক বাহিনী থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষদের ভোট বর্জন ও ভোটের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে- এ্যাব।

কিউএনবি/বিপুল/.০৬.০১.২০২৪/ রাত ১০.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit