রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শীতের দিনেও জানালা খোলা রাখবেন কেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পুরোদস্তুর চলছে শীতের মৌসুম। চারদিকে এখন কুয়াশাচ্ছন্ন থাকে। রোদের দেখা মিললেও ঠান্ডা বাতাস ছড়াচ্ছে সারাক্ষণ। তবে বাড়ির জানালা-দরজা বন্ধ করে ঠান্ডা বাতাস ঠেকানো গেলেও শীতে স্বাভাবিকভাবেই ঘরের ভেতরে থাকে কনকনে ঠান্ডা।

আর তাই শীতের মধ্যে জানালা একদমই খোলা হয়না বললেই চলে। বাইরের ঠান্ডা বাতাস থেকে বাঁচতে জানালা বন্ধ রাখলেও, সব সময়ের জন্য জানালা বন্ধ রাখা কিন্তু উচিত নয়। এতে করে ঘরে গুমোট একটা ভাব তৈরি হয়।

আর তাই দিনের বেলায় কিছুক্ষণ জানালা খোলা রাখুন। প্রকৃতির বিশুদ্ধ হাওয়া ঢুকতে দিন আপনার অন্দরে।

চাই পরিশুদ্ধতা

নিঃশ্বাসের সঙ্গে যেমন বেরিয়ে আসে কার্বন ডাই–অক্সাইড, তেমনি রান্নাবান্নায় ব্যবহৃত জ্বালানি থেকেও এমন রাসায়নিক তৈরি হয়, যা ঘরের ভেতরের বাতাস দূষিত করে তোলে। বাসায় ব্যবহৃত আরও নানান উপকরণের কারণে বাতাস বিশুদ্ধতা হারায়। আর তাই ঘরের ভেতরের বাতাস শুদ্ধ করতে চাইলে দিনের বেলায় কিছুক্ষণ ঘরের সব জানালা খুলে দিন।

দুর্গন্ধ দূর করুন

সারাক্ষণ ঘর বন্ধ থাকলে ঘরের ভেতরের বাতাসেও উৎকট গন্ধ তৈরি হয়। অ্যাডজাস্ট ফ্যান বা কিচেনের চিমনির থাকলেও এগুলো দুর্গন্ধের সমাধান করতে পারেনা। রান্নাবান্না ছাড়াও বদ্ধ ঘরে ভ্যাপসা দুর্গন্ধ হতে পারে। তাই মাঝে মাঝে জানালা খুলে দিয়ে বায়ু চলাচলের ব্যবস্থা করুন।

রোদ আসতে দিন

শীতের দিনে অনেক বাড়িতেই খোলা জানালা দিয়ে রোদ আসতে পারে। আর শীতের মিষ্টি রোদ কার না ভালো লাগে। এ ছাড়া রোদের তাপে ঘরের তাপমাত্রাও কিছুটা বাড়বে। আর আপনি যদি সরাসরি ওই রোদ পোহান, তাহলে আপনি পাবেন মূল্যবান ভিটামিন ডি।

মন ভালো থাকে

শীতকালে মন হুটহাট করেই মন খারাপ লাগে, বিষন্ন হয়ে উঠে। তাই মন ভালো রাখতে জানালা খুলে দিন। তাজা বাতাসে মনের খারাপ লাগা বা বিষণ্ণতা অনেক সময় কমে যায়। এ ছাড়া মনমেজাজ ভালো রাখতেও কাজে দেয় তাজা বাতাস।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit