রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

যুক্তরাষ্ট্রের সুপারসনিক বি-১ বোমারু বিমান বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার বি-১বি ল্যান্সার সুপারসনিক বোমারু বিমান অবতরণকালে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ৫টা ৫০ মিনিটের দিকে মার্কিন বিমান বাহিনীর এলসওয়ার্থ বিমানঘাঁটির কাছে এটি বিধ্বস্ত হয়, জানিয়েছে মার্কিন গণমাধ্যম। খবর সিবিএসের

মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত প্রশিক্ষণ অনুশীলন শেষে ঘাঁটিতে ফেরার সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে।

বিমানটিতে চারজন ক্রু ছিলেন। তারা সবাই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

বি-১বি ল্যান্সার মার্কিন বিমান বাহিনীর প্রধান তিনটি কৌশলগত বোমারু বিমানের অন্যতম। এটি একসময় ওয়াশিংটনের শীর্ষ পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান ছিল, যেটি সর্বোচ্চ ২৪টি পারমাণবিক বোমা বহন করতে পারতো। এটি ২২৭ কেজি প্রচলিত বোমা বহন করতে পারে।

এ ধরনের একটি বিমান তৈরি করতে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ খরচ করতে হয়।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit