বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

আশুলিয়ায় নৌকার উঠান বৈঠক 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার-১৯ আসনে নৌকার মনোনীত প্রার্থী ডাঃ এনামুর রহমানের পক্ষে আশুলিয়ায় নৌকার বিশাল উঠান বৈঠক করেছেন আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দসহ সাধারন জনতা।বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এই উঠান বৈঠক করেন তারা। প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও ত্রাণ দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের উপস্থিতিতে আয়োজিত বৈঠকের সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের  সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন, সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আরিফ মাদবর, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরুল আমীন সরকার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মূসা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সোহেল মোল্লা, মোঃ সোহেল সরকার, মোঃ জামাল হোসেন, পবিত্র দাশ, মোঃ আলামিন মোল্লা, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রিয়াজ পালোয়ান, মোঃ কানন মোল্লা, মোঃ রনি সরকার ও মোঃ আসলাম আলীসহ আরো অনেকে। প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১৯ আসনে আবারও আমাকে নৌকা উপহার দিয়েছেন। তাই আমরা সকলে আগামী ৭ই জানুয়ারী বিপুল ভোটে নৌকাকে বিজয় করে প্রধানমন্ত্রীর হাতকে আর সুসংগঠিত করবো ইনশাআল্লাহ! প্রধানমন্ত্রীর উন্নয়ননের মাধ্যমে এই বাংলাদেশকে ডিজিটালে রুপান্তরিত করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর এই ধারাকে অব্যাহত রাখতে আমরা আবারও নৌকাকে বিজয়ী করবো। সকলে আমার ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আমি যেন পূনরায় নির্বাচিত হয়ে ঢাকা-১৯ আসনের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে পারি এবং প্রধান মন্ত্রীকে নৌকা উপহার দিতে পারি।

 

 

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit