রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

মায়ের মৃত্যুর খবরে প্রাণ হারালেন ছেলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২১১ Time View

ডেস্ক নিউজ : মায়ের মৃত্রুর খবরে মারা গেছেন মো. রেজাউল করিম (৪৩) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব সৈয়দবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ৫ মাস আগে ওমান থেকে এসেছেন রেজাউল। বিদেশ থেকে দেশে আসার মাসখানেক পর মারা যান তার বাবা আবুল হাশেম। বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার পর পরই চলে গেলেন মা লায়লা বেগম (৭০)। তাই মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে মারা গেলেন রেজাউলও।

করিমের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বার্ধক্যজনিত রোগে রেজাউলের মাকে বুধবার বিকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন রাত ৯টার দিকে তিনি মারা যান। মোবাইলে মায়ের মৃত্যু হয়েছে এমন খবর পান রেজাউল। তৎক্ষণাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হলে তাকে রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল বলেন, প্রায় দুই মাস আগে রেজাউলের বাবা মারা গিয়েছিলেন। মায়ের মৃত্যুর খবর শুনে হার্টঅ্যাটাকে চলে যান রেজাউলও। রেজাউলের দুই কন্যাসন্তান রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মা ও ছেলের একসঙ্গে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit