সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

ডামি নির্বাচন বর্জনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির লিফলেট বিতরণ

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২০২ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ডামি ভোটের নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে আজ বুধবার ৩ জানুয়ারী(২০২৪) ঢাকা ,জামালপুর জেলার মেলান্দহ, নরসিংদী সদর উপজেলা সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সকালে গ্রীন রোড এলাকায় লিফলেট বিতরণ এবং নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন দোকানপাট,পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে এবং বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ পূর্বক গণসংযোগ করে।গণসংযোগ শেষে ছাত্রদলের নেতা-কর্মীরা ৭ জানুয়ারি নির্বাচন বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করে।

লিফলেট বিতরণ ও প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য মোঃ অলিউজ্জামান সোহেল,সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মহিউদ্দিন রুবেল,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সালাহউদ্দিন

 প্রমুখ ।

সুপ্রিমকোর্ট বারের আইনজীবীদের আদালত বর্জন:

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টায় এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে কয়েক শ’ বিএনপিপন্থী ও সরকার বিরোধী আইনজীবীরা অবস্থান নিয়ে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন। তারা আইনজীবীদের মাঝে আদালত বর্জনের লিফলেট বিতরণ করেন এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের এডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফের সুপ্রিম কোর্ট ইউনিটের কনভেনর শাহ আহমেদ বাদল, ইউনাইটেড লইয়ার্ ফ্রন্টের (ইউএলএফ) সমন্বয় সৈয়দ মামুন মাহবুব, সুপ্রিম কোর্ট ইউনিটের সমন্বয়ক মোহাম্মদ আলী, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, কেএম জাবির, জগলুল হায়দার আফ্রিক, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, মো. আক্তারুজ্জামান, সগীর হোসেন লিওন, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার মো: কামাল হোসেন, আইনজীবী রেজাউল করীম রেজা, শহীদুল ইসলাম সপু, মাহবুবুর রহমান খান, একেএম রেজাউল করীম খন্দকার, মিজানুর রহমান, মো: পারভেজ হোসেন, ফাতেমা আক্তার, মো: মাকসুদ উল্লাহ, একেএম এহসানুর রহমান, মু. কাইয়ুম, নূরে এরশাদ সিদ্দিকী, জামিউল হক ফয়সালসহ শতাধিক আইনজীবী ।

জামালপুরের মেলান্দহ: জামালপুর জেলার মেলান্দহ 

উপজেলার সাধুপুর গামাইর বাজারে মেলান্দহ উপজেলা যুবদল এর যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে মেলান্দহ উপজেলা যুবদল ও ছাত্রদল। এ সময় আরো উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর যুবদলের আহ্বায়ক সদস্য মো শাহাদুল্লাহ,৬ নং আদ্রা ইউনিয়ন যুবদল এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো ওয়াহেদ,যুবনেতা খোকন আহমেদ বাম্বু,মো ইমরান, ৫ নং নয়া নগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামিম মিয়া,মোখলেছ সরদার,সরোয়ার ই জাহান জামালপুর জেলা ছাত্রদলের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক এস এম রমজান আলী,মেলান্দহ পৌর ছাত্রদল এর ১ নং আহ্বায়ক সদস্য হৃদয়, ছাত্রনেতা রুবেল আহমেদ, রুবেল রানা ,সিদ্দিক প্রমুখ। 

নরসিংদী: একতরফা নির্বাচন বর্জনের দাবিতে 

শহরের স্টেশন, বানিয়াছল, বরতলা এলাকায় লিফলেট বিতরণ করেন এবং জনগণকে এই নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য অনুরোধ করে সরকারের একতরফা নির্বাচনকে বর্জন করার আহবান জানান নরসিংদী জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক স্বপ্না আহম্মেদ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit