বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

চোখকে ভালো রাখতে খান ৫ ড্রাইফ্রুটস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দিনের অধিকাংশ সময় অফিসে ল্যাপটপ কিংবা কম্পিউটারে চোখ রেখে কেটে যায় বেশিরভাগের। বাড়ি ফিরেও আবার মোবাইলে কিংবা টিভি দেখতে বশে পরেন। অনেকে তো আবার বাড়ি ফিরেও কাজে বসেন।

দীর্ঘদিন ধরে চলা এমন নিয়মের প্রভাব পড়ছে চোখে। সাময়িক কোনও অসুবিধা না হলেও দীর্ঘমেয়াদে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। ফিট থাকতে শরীরচর্চার যতটা প্রয়োজন আছে, তেমনই চোখ ভাল রাখতে চোখের দিকেও নজর দেয়া দরকার।
চোখ ভাল রাখতে কাজের ফাঁকেই বিশ্রাম নেওয়া জরুরি। চোখে ঠান্ডা পানির ঝাপটা দেওয়া থেকে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকা— এগুলি মেনে চলতেই হয়।

তবে চোখের যত্নে কিন্তু ভরসা রাখা যেতে পারে কিছু ড্রাই ফ্রুটের উপরেও। ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি চোখের খেয়াল রাখতেও সমান পারদর্শী ড্রাই ফ্রুটস। চলুন জেনে নেই চোখের যত্নে কোন ড্রাই ফ্রুটগুলি বেশি করে খাবেন

কাঠবাদাম

ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ কাঠবাদামের বহুমুখী উপকারিতা রয়েছে। বিশেষ করে দৃষ্টিশক্তি উন্নত করতে কাঠবাদাম সত্যিই কার্যকর। এই বাদাম অক্সি়ডেটিভ স্ট্রেসের সঙ্গে লড়াই করে চোখ ভাল রাখে। সার্বিক সুস্থতার জন্যেও কাঠবাদাম খাওয়া জরুরি।

আখরোট

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর আখরোট চোখের যত্ন নেয়। দৃষ্টিশক্তি উন্নত করতে এই জন্য ছোট থেকেই আখরোট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। আখরোটে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ‘ড্রাই আইজ’-এর সমস্যাও অনেকটা কমিয়ে দেয়।

পেস্তা

আরও এক উপকারী ড্রাই ফ্রুট হল পেস্তা। এতে থাকা জেক্সানাথিন বয়সজনিত চোখের সমস্যা প্রতিরোধ করে। দৃষ্টিশক্তি উন্নত হয় পেস্তা খেলে। তাই নিয়ম করে পেস্তা খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা।

কিশমিশ

অ্যান্টিঅক্সিড্যান্ট এবং পলিফেনলিক উপাদান সমৃদ্ধ কিশমিশ চোখের খেয়াল রাখতে দক্ষ। প্রদাহজনিত সমস্যা থেকে দূরে থাকতেও কিশমিশের জুড়ি মেলা ভার। দৃষ্টিশক্তি উন্নত করা থেকে চোখের নানা সংক্রমণ দূর করা— কিশমিশ ওষুধের মতো কাজ করে।

খেজুর

চোখের নানা সমস্যা দেখা দেয় ভিটামিন এ-র অভাবে। আর খেজুরে এই ভিটামিন রয়েছে ভরপুর পরিমাণে। তাই চোখের খেয়াল রাখতে খেজুর খাওয়া জরুরি। অনেকে আবার রাতে কম দেখেন। এই সমস্যারও সমাধান রয়েছে খেজুরে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit