সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

বর্ণাঢ্য আয়োজনে এশিয়াটিক সোসাইটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২০৩ Time View

প্রতিনিধি,ঢাকা বিশ্ববিদ্যালয়  : আলোচনা, আড্ডা, একক বক্তৃতা অনুষ্ঠানসহ নানা বর্ণাঢ্য আয়োজনে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো ‘গবেষণা ও মুক্তিবুদ্ধি’ চর্চার প্রাণকেন্দ্র বলে খ্যাত “বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি”। আজ বুধবার (৩ জানুয়ারি,২০২৪) সকালে রাজধানীর নিমতলীতে সোসাইটি প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে  অনুষ্ঠানের সূচনা শুরু হয়।

আকাশে শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সোসাইটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির “ফাউন্ডেশন ডে ” বক্তা ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মমিন চৌধুরী।লেকচারের শিরোনাম “ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্:বহু ভাষাবিদ-শিক্ষক ও দার্শনিক”।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.ছিদ্দিকুর রহমান খান বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে,এশিয়াটিক  সোসাইটি ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পার করলো।আমার প্রত্যাশা,সোসাইটির জ্ঞান চর্চার বিষয়টি অব্যাহত থাকবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে”।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইতিহাসবিদ সিরাজুল ইসলাম,বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক প্রেসিডেন্ট মাহফুজা খানম,জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য  ড. হারুন-অর রশিদ,কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক সদরুল আমিন,অধ্যাপক হাবিবা খাতুন, রাষ্ট্রদূত মসউদ মান্না,এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.সাদেকা হালিম,কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভেজ সাজ্জাদ,পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড.হাফিজা খাতুন এবং জবির সাবেক উপাচার্য ড.মিজানুর রহমান প্রমুখ।

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit