বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

দেশ-জাতিকে সংকট থেকে বাঁচাতে ভোটদানে বিরত থাকুন: জামায়াত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ Time View

ডেসক্ নিউজ : আর্ত-মানবতার মুক্তি ও গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির উদ্দেশ্য ও লক্ষ্য; আর সে লক্ষ্য বাস্তবায়নের জন্যই জামায়াত নিরলস ও আপোসহীনভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল থানা পশ্চিম আয়োজিত স্থানীয় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

থানা আমির আব্দুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ড. রেজাউল করিম বলেন, জামায়াত একটি একটি গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। দেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ করাই আমাদের রাজনৈতিক চেতনার অংশ। সে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই আমরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশের মতো রাজধানী ঢাকাতে শীতের তীব্রতা বেড়েছে। ফলে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে রাজধানীর প্রান্তিক জনগোষ্ঠী কষ্ট পাচ্ছেন। শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসা রাষ্ট্রের দায়িত্ব হলেও সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়ে বলে মনে করব। তিনি দুর্গত মানুষের দুর্দশা লাঘবে সরকারসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান। 

তিনি বলেন, সরকার কথিত নির্বাচনের নামে রীতিমতো কানামাছি খেলায় লিপ্ত হয়েছে। তারা সাজানো ও পাতানো নির্বাচনের মাধ্যমে নিজেদের অবৈধ ক্ষমতা প্রলম্বিত করতে চায়। কিন্তু জনগণ তাদেরকে সে সুযোগ দেবে না বরং রাজপথে চলমান বিরামহীন আন্দোলনের মাধ্যমে সরকারকে গদি ছাড়তে বাধ্য করবে। তিনি ৭ জানুয়ারি পুতুল নাচের নির্বাচন প্রতিহত করতে সকলকে ভোটদানে বিরত থাকার আহবান জানান। অন্যথায় দেশ ও জাতি গভীর সংকটে নিপতিত হবে।

শেরেবাংলা নগর উত্তরে কম্বল বিতরণ
শেরেবাংলা নগর উত্তর  থানা জামায়াতের উদ্যোগে আজ সকালে শেরে বাংলানগর উত্তর থানার উদ্যোগে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান। থানা আমির আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এস এম আব্দুল হান্নান ও সৈয়দ মঞ্জুর হাসান। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি এডভোকেট আব্দুল হালিম, ওয়ার্ড সভাাপতি হাফেজ সাইফুল ইষলাম ও আব্দুর রহমান প্রমুখ।

শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শ্রমজীবী বিভাগের তুরাগ উত্তর থানার উদ্যোগে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক নেতা মাওলানা মহিববুল্লাহ। উপস্থিত ছিলেন মহানগরীর শ্রমজীবী বিভাগের  সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না, থানা সভাপতি আব্দুল হালিম ও হোসাইন বয়াতি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit