মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
তুরস্কের কাছে ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’ বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করা হবে: ভূমিমন্ত্রী কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলর টিকিট কাটল ইংল্যান্ড মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ মেসির সঙ্গে সোফির সম্পর্কের গুঞ্জন মালাক্কা প্রণালী উন্মুক্ত রাখার পক্ষে সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া খামেনির শোকযাত্রায় অংশ নিয়ে আহমাদিনেজাদের চমক নওগাঁয় হামড়ার বিল-কৃষ্ণপুর খাল পাড়ে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু

বাসনের আঁশটে গন্ধ দূর হবে ৫ উপায়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : খাবার মানেই আদা, পেঁয়াজ, রসুন এবং নানারকম মশলা। এই উপাদানে রান্নার স্বাদ অসাধারণ হয় ঠিকই। কিন্তু অনেক সময় বাসন থেকে গন্ধ যেতেই চায় না। থালায় আঁশটে গন্ধ অস্বস্তির জন্ম দেয়। বাসন মেজেও কিছু লাভ হয় না।

অনেকেই আঁশটে গন্ধ দূর করতে গরম পানিতে বাসন ধুয়ে নেন। তাতেও বিশেষ সুফল পাওয়া যায় না। তবে গন্ধ তাড়ানোরও উপায় আছে। চলুন জেনে নেই কোন কোন টোটকা মেনে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

লেবু

লেবু ওজন ঝরাতে পারে আবার থালা বাসনের গন্ধও তাড়াতে পারে। লেবু কেটে তাতে লবণ মাখিয়ে বাসনে ঘষে নিন। কিছুক্ষণ রেখে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া পানিতে লেবুর খোসাসহ পানি ফুটিয়ে বাসনে ঢেলে দিন। গন্ধ চলে যাবে।

বেকিং সোডা

বেকিং সোডার উপকারিতা বহুমুখী। দুই টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে কয়েক চামচ ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়েই বাসন মেজে নিতে পারেন। গন্ধ চলে যাবে।

ভিনেগার

বাসন থেকে মাছ-মাংসের গন্ধ দূর করতে চাইলে ভরসা রাখতে পারেন ভিনেগারের ওপর। এক্ষেত্রে ভিনেগার খুবই কার্যকরী। খুব কড়া ও জেদি গন্ধও দূর করতে পারে ভিনেগার। এক কাপ ভিনেগার বাসনে ঢেলে দিন। কিছুক্ষণ রেখে দিন। তার পর মেজে নিলেই গন্ধ চলে যাবে।

বেসন

বাসন থেকে কটু গন্ধ দূর করতে বেসন বেশ কার্যকর। গন্ধযুক্ত বাসন কিছুটা পানিতে ভিজিয়ে বেশ কিছুটা বেসন মাখিয়ে রাখুন। মিনিট পাঁচেক সেভাবেই রাখুন বাসন। এবার ভালো করে ধুয়ে নিন। রান্নার সব গন্ধ টেনে নিয়ে বাসনে রয়ে যাবে বেসনের মেটে গন্ধ।

কফি

পানিতে ভেজানো কফি পাউডার ছড়িয়ে দিন বাসনের উপর। তারপর ভালো করে ঘষে নিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কিউএনবি/অনিমা/ ৩০ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit