সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

আমাকে ভোট না দিলেও সমস্যা নেই কিন্তু ভোট কেন্দ্রে যাবেন: সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

ডেস্ক নিউজ : মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান শহরের কলেজ পাড়ায় উঠান বৈঠক করেছেন।

আজ শনিবার সকালের উঠান বৈঠকে সাকিব আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান। এ সময় সাকিব আরো বলেন, ‘আমাকে ভোট না দিলেও সমস্যা নেই। কিন্তু আপনারা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন এটাই আমার চাওয়া। কারণ, আমি শুনেছি এই কলেজ পাড়ায় ঢাকার গুলশান বনানীর মত এলিট শ্রেণির মানুষের বসবাস। আপনারা নাকি ভোট দিতে যান না। সে জন্য আপনাদের কাছে আমার দাবি আপনারা আগামী ৭ তারিখে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভোট দিয়ে আসবেন। সেটা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেন।’

প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজুর রহমান খান, সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, মাগুরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এস্কেন্দার আজম বাবলু, সাবেক প্রসিকিউটর শফিকুল ইসলাম মোহন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলী।

কিউএনবি/অনিমা/ ৩০ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit