সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে শাহবাগে ছাত্রদলের লিফলেট বিতরণ

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে জনসাধারণের মাঝে শাহবাগের আজিজ সুপার মার্কেট সংলগ্ন এলাকায় ও হাতিরপুল কাঁচা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।আজ ৩০ ডিসেম্বর(২০২৩) শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ মোঃ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে শাহবাগ ও হাতিরপুল কাঁচা বাজার এলাকায় লিফলেট বিতরণ ও নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময়  উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, সদস্য মোঃ অলিউজ্জামান সোহেল,সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মহিউদ্দিন রুবেল,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহমেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন,ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান চাঁদ,ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি ইব্রাহীম কার্দী,সহ সভাপতি পিয়াল হাসান,সহ সভাপতি শাহাদাত হোসেন মানিক,সহ সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ,ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি,তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ,মহিবুল্লাহ মন্ডল সিহাব প্রমুখ নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/ ৩০ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit